সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকাসহ জিরা জব্দ; গ্রেফতার -১

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ:
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও সাত বস্তা জিরাসহ একজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম মো. সোহাগ (২২)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চাওরারচর গ্রামের বাসিন্দা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও তিনজন পালিয়ে যায়। পলাতকরা হলেন রাসেল (৩৫), রাইসুল ইসলাম (৩০) ও ডালিম (৪৫)।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সদর মডেল থানাধীন সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মসজিদ গেটের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫ হাজার ৫২০ প্যাকেট অবৈধ ভারতীয় ফুসকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৩২ হাজার টাকা। এছাড়া সাত বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। একটি পুরাতন নীল রঙের ট্রাকও জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. মাহমুদুল হাসান। তার সঙ্গে ছিলেন এএসআই খাদেমুল ইসলাম, এএসআই রাশেদ খান ও কনস্টেবল দিপক মুন্ডা।

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি হযরত আলী জানান, গ্রেফতার ব্যক্তি ফুসকা ও জিরার বৈধ আমদানি কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সুনামগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X