সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঈদে নিরাপত্তায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ নির্দেশনা

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৩:৩০ পিএম
ঈদে নিরাপত্তায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঈদকে কেন্দ্র করে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, বিপণিবিতান ও পশুর হাটের নিরাপত্তায় নগরবাসীর সহযোগিতা চেয়ে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

শনিবার (২৩ মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত পৃথক সাধারণ নির্দেশনা ও গণবিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েয়েছে, কোরবানির পশুবাহী যানবাহনে নির্ধারিত স্থান থেকে পশু ওঠানামা নিশ্চিত করতে হবে। পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল নোট চক্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পশু বিক্রির অর্থ দ্রুত ও নিরাপদে ব্যাংকে জমা রাখার পাশাপাশি নগদ অর্থ পরিবহনে আরএমপির মানি এস্কর্ট সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

পশু পরিবহন ও হাটকেন্দ্রিক চাঁদাবাজির কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে অনলাইনে কোরবানির পশু কেনাবেচার ক্ষেত্রে প্রতারণা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, রাস্তার ওপর পশু জবাই না করে সিটি করপোরেশন বা স্থানীয়ভাবে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করতে হবে। পাশাপাশি দ্রুত বর্জ্য অপসারণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ঈদের ছুটিতে ফাঁকা থাকা বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, দরজা-জানালায় নিরাপদ তালা ব্যবহার এবং মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে আরএমপি। এছাড়া প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং ভাড়াটিয়াদের ঈদে বাসায় অনুপস্থিত থাকার বিষয়টি আগেই বাড়ির মালিককে জানানোর কথাও বলা হয়েছে।

সন্দেহজনক ব্যক্তি বা অপরাধীকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় থানা বা পুলিশ ফাঁড়িকে অবহিত করার আহ্বান জানিয়েছে পুলিশ। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা থাকলেও দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে ঈদকে কেন্দ্র করে ব্যক্তিগত মোটরসাইকেল বা গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে ‘জয় রাইড’ না দেওয়ার জন্যও সতর্ক করেছে আরএমপি। জরুরি প্রয়োজনে আরএমপি হটলাইন ০১৩২০০৬৩৯৯৯, কন্ট্রোল রুম ০১৩২০০৬৩৯৯৮ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ অনুযায়ী মহানগর এলাকায় আজ ২৫ মে সন্ধ্যা ৬টা থেকে ৩১ মে সকাল ৬টা পর্যন্ত সব ধরনের অস্ত্রশস্ত্র বহন (সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অনুমোদিত নিরাপত্তাকর্মী ছাড়া), আতশবাজি ও পটকা ফোটানো, বাইক রেসিং, ডিজে পার্টি, লাউড স্পিকার ব্যবহার এবং বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে অনুমোদিত বারসমূহ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X