মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খুন করেই ফেসবুকে স্টোরি ভাগনের

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:৫৬ এএম
রিপন মিয়া। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগনে রিপন মিয়ার বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর কয়েক ঘণ্টা মরদেহের পাশেই ধারালো অস্ত্র হাতে অবস্থান করেন অভিযুক্ত। এ সময় নিজের ফেসবুক আইডিতে একটি স্টোরিও দেন তিনি।

রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার স্থানীয় প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (২০) সম্পর্কে শুকুর আলীর ভাগনে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন গাড়ি চালানো শেখার পাশাপাশি গাড়ি ধোয়ার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে বাড়ির ভেতরে সাথী আক্তারের সঙ্গে রিপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই সাথী আক্তারের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

হত্যার পর রাত ১১টা পর্যন্ত ঘরের দরজা ভেতর থেকে আটকে মরদেহের পাশেই বসে ছিলেন রিপন মিয়া। স্থানীয়দের দাবি, এ সময় তার হাতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ছিল।

ঘরে অবস্থানকালে নিজের ফেসবুক আইডিতে একটি স্টোরিও দেন রিপন। সেখানে লেখা ছিল, ‘জীবনের লাস্ট স্টোরি, আমাকে মাফ করে দিয়েন।’

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং রিপন মিয়াকে আটক করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রিপন মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X