সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাল চুরির দায়ে সাবেক চেয়ারম্যানের ১৩ বছরের দণ্ড

অভয়নগর/নওয়াপাড়া পৌর ও ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে ভিজিডি কর্মসূচির চাল আত্মসাতের মামলায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবুল আক্তারকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার (২৪ মে) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে তাকে অর্থদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা চালের সমমূল্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত বাবুল আক্তার অভয়নগর উপজেলার আতিয়ার গাজীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় ২৬০ জন উপকারভোগীর জন্য ৭ হাজার ৮০০ কেজি চাল বরাদ্দ ছিল। ২০১৮ সালের ১০ ডিসেম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি সরকারি গুদাম থেকে ওই চাল উত্তোলন করেন। তবে তা বিতরণ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ইউপি সদস্যদের অভিযোগের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ২০১৯ সালের ১৬ জানুয়ারি অভয়নগর থানায় মামলা করেন। তদন্ত শেষে দুদক ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন। দুই দণ্ড ধারাবাহিকভাবে কার্যকর হওয়ায় মোট ১৩ বছরের কারাদণ্ড হয়।

এছাড়া আত্মসাৎ করা চালের সমমূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০৮ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X