সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শ্রমিক বিক্ষোভ, অভিযোগ-পাল্টা অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:২৫ পিএম
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শ্রমিক বিক্ষোভ, অভিযোগ-পাল্টা অভিযোগ

চট্টগ্রামের মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বেপজা ইকোনোমিক জোনে অবস্থিত চীনা মালিকানাধীন খাইশি লিনজেরি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে এক কর্মকর্তার পদত্যাগকে কেন্দ্র করে টানা দুই দিন শ্রমিক বিক্ষোভ হয়েছে।

শ্রমিকদের একাংশের দাবি, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কিছু কর্মকর্তার আচরণের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এসব অভিযোগের অনেকটাই অস্বীকার করেছে মালিক কর্তৃপক্ষ ও বেপজা।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমানে সেখানে প্রায় ৩ হাজার ৮শ শ্রমিক কর্মরত রয়েছেন। এইচআর-এডমিন বিভাগের কর্মকর্তা নাহিদা আক্তার মুক্তা যোগদানের পর বিভিন্ন এলাকা থেকে শ্রমিক নিয়োগের মাধ্যমে শ্রমিক সংকট কাটিয়ে উঠতে প্রতিষ্ঠানটি সক্ষম হয়। পরে উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক গতিতে চলতে থাকে।

তবে শ্রমিকদের অভিযোগ, পরবর্তীতে কিছু কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে অসদাচরণ শুরু করেন এবং প্রায় দেড় হাজার স্থানীয় শ্রমিককে চাকরিচ্যুত করার চাপ তৈরি করেন। এ নিয়ে কয়েক মাস ধরে কর্মকর্তাদের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল।

বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, কোম্পানির কমার্শিয়াল ম্যানেজার ও দোভাষী মোহাম্মদ জামান উল্ল্যা মালিকপক্ষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন এবং স্থানীয় শ্রমিকদের চাকরিচ্যুত করার চেষ্টা করছেন।

শ্রমিক রিফাতুল ইসলাম ও মেহেদী হাসান বলেন, “অতিরিক্ত ডিউটি, অসদাচরণ ও খাবার সরবরাহ নিয়ে প্রশ্ন তুললেই আমাদের ‘মুক্তা ম্যাডামের লোক’ বলা হয়। চাকরি হারানোর ভয়ও দেখানো হচ্ছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ জামান উল্ল্যা। তিনি বলেন, ‘নাহিদা আক্তার মুক্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।’

বেপজা ইকোনোমিক জোনের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘স্থানীয় শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে-এমন কোনো তথ্য তারা পাননি। তার ভাষ্য, প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার ৮শ শ্রমিকের মধ্যে ৩ হাজার ১শ জনই মিরসরাই ও সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।’

অন্যদিকে নাহিদা আক্তার মুক্তা দাবি করেছেন, ‘শ্রমিক সংকট দূর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু পরে কিছু কর্মকর্তা স্থানীয় শ্রমিকদের বাদ দেওয়ার চেষ্টা করেন এবং তিনি তাতে সম্মত না হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়।’

তিনি বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এখনো স্থানীয় শ্রমিকদের হয়রানির আশঙ্কা রয়েছে।’

পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেপজা কর্তৃপক্ষ ও কোম্পানি ব্যবস্থাপনা শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বেপজায় খাইশি লিনজেরির প্রথম প্রকল্প ২০২২ সালের নভেম্বরে অনুমোদন পায়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জুনে বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X