সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ত্যাগী ছাত্রনেতা মুনকে ঘিরে রাজাপুর উপজেলা ছাত্রদলে নতুন নেতৃত্বের প্রত্যাশা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:৩৫ এএম
ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা তরিকুল ইসলাম মুন

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা তরিকুল ইসলাম মুনকে দেখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও তরুণ সমাজ।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ বছর ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন তরিকুল ইসলাম মুন। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও রাজনৈতিক সংকটময় সময়েও তিনি মাঠ ছাড়েননি। আন্দোলন করতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হলেও দলীয় কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি রাজাপুর উপজেলা ছাত্রদলকে উজ্জীবিত রেখেছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে রাজাপুর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন। পরে ২০১৪ সালে উপজেলা ছাত্রদলের সহ-ক্রিয়া সম্পাদক, ২০১৬ সালে ক্রিয়া সম্পাদক, ২০১৮ সালে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২০ সালে গঠিত রাজাপুর উপজেলা ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়ক এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি আনুগত্যের কারণে উপজেলার প্রতিটি ইউনিয়নে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। তরুণ কর্মীদের ভাষ্য, বর্তমান প্রেক্ষাপটে রাজাপুর উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শক্তিশালী করতে একজন অভিজ্ঞ ও রাজপথকেন্দ্রিক নেতার প্রয়োজন, আর সেই জায়গায় তরিকুল ইসলাম মুনের বিকল্প নেই।

একাধিক তরুণ কর্মী বলেন, “আমরা এমন একজন সাধারণ সম্পাদক চাই, যিনি সুখে-দুঃখে কর্মীদের পাশে থাকবেন এবং রাজপথে বুক চিতিয়ে নেতৃত্ব দেবেন। মুন ভাই গত ১৭ বছর ধরে সেই প্রমাণ দিয়ে আসছেন।” তৃণমূল নেতাকর্মীদের অভিমত, দলের কঠিন সময়ে যারা মাঠে ছিলেন, তাদেরই মূল্যায়ন করা উচিত। কোনো ধরনের লবিং বা সুযোগসন্ধানী রাজনীতির পরিবর্তে পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্বের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিলে রাজাপুর উপজেলা ছাত্রদল আরও আদর্শিক ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

এদিকে, রাজাপুরের তরুণ সমাজ ও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা এখন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের মূল্যায়ন করে তরিকুল ইসলাম মুনকে রাজাপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X