সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে কোরবানির পশুর হাট জমে উঠলেও ক্রেতার ভিড় কম

ঘোড়ঘাট প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৮:৫০ এএম
ঘোড়াঘাটে জমে উঠেছে কোরবানি পশুর হাট

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা-এ পশুর হাটগুলোতে গরু-ছাগলের সরবরাহ বাড়তে শুরু করেছে। ঈদুল আজহার আর মাত্র ১০ থেকে ১২ দিন বাকি থাকলেও স্থানীয় ও বাইরের ব্যবসায়ীরা হাটে পশু তুলতে শুরু করেছেন।

তবে ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী এখনো হাটে ক্রেতাদের তেমন উপস্থিতি দেখা যাচ্ছে না। বরং বাইরে থেকে আসা পাইকারি ব্যবসায়ীরাই বেশি গরু কিনে নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহি হাট রাণীগঞ্জ হাট সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে দু'দিন হাট বসে। আগে ভাগে কিনলে রাখার সমস্যা তাই ঈদের আগ মুহুতে কিনলে সুবিধা। এ হাটে গ্রহস্থদের গরু বেশি উঠে । ক্রেতাদের সমাগম বেশি হবে বলে মনে করেন গরু বিক্রেতারা। এবার কোরবানির পশুর হাটে গ্রহস্থদের বিদেশী পালা গরু আমদানি বেশি হবে বলে মনে করছে ক্রেতারা।

এখন ব্যবসায়ীরা অপেক্ষা করছেন বিক্রয়ের জন্য । আর ক্রেতারা আপেক্ষায় আছেন সাধ্যের মধ্যে একটি ভাল পশু কেনার জন্য। এক খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সারা বছর কষ্ট করে গরু পালন করি, কিন্তু বাজারে ভারতীয় অবৈধ গরু বেশি থাকায় আমাদের গরুর দাম কমে যায়। এতে আমরা হতাশ হয়ে পড়ছি।'

উপজেলার বিভিন্ন খামার, পশুর হাট ও বাজারে নিয়মিত পরিদর্শন করছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে খামারিদের সচেতন করতে চলছে প্রচার-প্রচারণা ও পরামর্শ কার্যক্রম।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় কুরবানির পশুর চাহিদা প্রায় ৬ হাজার ৫০০টি হলেও খামার পর্যায়ে গরু, ছাগল, ভেড়া ও মহিষসহ প্রায় ৭ হাজার ২৪৮টি পশু প্রস্তুত করা হয়েছে। এছাড়া গৃহস্থ পরিবারগুলোতেও আনুমানিক আরও ৮ থেকে ৯ হাজার কুরবানি উপযোগী পশু প্রস্তুত রয়েছে।

উপজেলার খামারি ঘোড়াঘাট পৌরসভার নেচার ফ্রেশ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী শাহ নেওয়াজ বলেন, প্রাণীসম্পদ দপ্তর থেকে ইতিমধ্যেই আমাদের নির্দেশনা হয়েছে যে, কোনোভাবেই কেমিকেল জাতীয় কোনো কিছু দিয়েই পশু মোটাতাজা করা যাবেনা। এবং আমরা তাদের নির্দেশনা মোতাবেক প্রাকৃতিক উপায়েই পশু মোটাতাজা করে সেগুলো হাটে বিক্রি করার জন্য প্রস্তুত করেছি।

ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, কুরবানির পশু মোটাতাজাকরণে কোনো ধরনের স্টেরয়ড, হরমোন বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করতে খামারিদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে যাতে অসুস্থ বা কৃত্রিমভাবে মোটাতাজাকৃত পশু প্রবেশ করতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, পশুর হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। ক্রেতারা যেন সুস্থ ও নিরাপদ পশু কিনতে পারেন, সে বিষয়েটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এছাড়াও প্রাণিকল্যাণ আইন ২০১৯ অনুযায়ী বিক্রি করতে আনা কোনো প্রাণিকে নির্যাতন বা অপ্রয়াজনীয় নিষ্ঠুরতার ক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত বিধান রয়েছে।

এদিকে প্রাণিসম্পদ দপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় খামারি ও সাধারণ ক্রেতারা। তারা বলছেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে ভেজাল ও ক্ষতিকর উপায়ে মোটাতাজাকৃত পশু বিক্রি অনেকটাই কমে আসবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X