সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ নিহত ৩

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:৪০ পিএম
রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ নিহত ৩

নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুইজন কৃষি শ্রমীক এবং মাঠ থেকে গরু আনতে গিয়ে নয়ন তালুকদার (২৬)নামে এক যুবক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টা নাগাদ উপজেলার পারইল এবং গুয়াতা এলাকায় পৃথকভাবে এসব ঘটনা ঘটে। নিহত আক্কাস ফকির পারইল গ্রামের আসাদ ফকিরের ছেলে ও তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে|এছাড়া নয়ন তালুকদার উপজেলার গুয়াতা আটনিতাপাড়া গ্রামের হাসেম তালুকদারের ছেলে| খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান,এদিন সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিন মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১০টা নাগাদ বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে মাঠের মধ্যে অন্য শ্রমীকরা দেখতে পেয়ে বাড়ীতে খবর দেয়| পরে স্থানীয় লোকজন মাঠ থেকে দুইজনের মরদেহ বাড়ীতে নিয়ে আসে।

অপর দিকে গুয়াতা গ্রামের নয়ন তালুকদারের চাচাতো ভাই মিঠু তালুকদার জানান,বেলা ১১টা নাগাদ বুষ্টি আসলে নয়ন তালুকদার গ্রামের পশ্চিম মাঠ থেকে গরু আনতে যায়। এরপর আর ফিরে আসেনি। বিকেল তিনটা নাগাদ লোকজন ঘাস খাওয়ানোর জন্য মাঠে গরু নিয়ে যাবার সময় দেখতে পান নয়ন তালুকদারের মরদেহ মাঠের মধ্যে পরে আছে। তার শরীর বজ্রপাতে ঝলসে গেছে বলে জানান মিঠু তালুকদার।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শণ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X