সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

অরুন শীল, পাবনা থেকে
প্রকাশ : ২১ মে ২০২৬, ০২:৫৫ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সম্প্রতি লালন শাহ সেতু এলাকা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সেতুর ওপর থেকে মোবাইল ফোন, ক্যামেরা কিংবা ড্রোন ব্যবহার করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনার ছবি বা ভিডিও ধারণ না করতে সাধারণ মানুষ ও যানবাহনের যাত্রীদের সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হওয়ায় রূপপুর বিদ্যুৎ কেন্দ্র একটি অত্যন্ত স্পর্শকাতর ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই এর নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

অননুমোদিতভাবে ছবি বা ভিডিও ধারণ আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেতু ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X