সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলা ঘটনায় নবাবগঞ্জে মানববন্ধন

এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০২:৪৩ পিএম
শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলা ঘটনায় নবাবগঞ্জে মানববন্ধন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত, চিকিৎসকদের আইনগত সুরক্ষা প্রদানের দাবি জানান তারা।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এতে চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুলাইমান হোসেন মেহেদী, চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে ইউএইচএফপিও ফোরাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X