সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জীবিত একমাত্র ভাইয়ের ইমামতিতে হয় ওমানে নিহত ৪ ভাইয়ের জানাজা

শোকে ভাসছে রাঙ্গুনিয়া, ঢল নেমেছে মানুষের
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০১:১১ পিএম
রাঙ্গুনিয়ায় ওমানে নিহত ৪ ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাজারো মানুষ অংশ নেন।

ওমানে প্রাইভেটকারের ভেতর এসি এক্সজস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজাপাড়া এলাকায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁদের যৌথ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নিহতদের একমাত্র জীবিত ভাই একমাত্র ভাই মাওলানা এনামুল হক এনাম।

সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকা মানুষে ভরে যায়। দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ শেষবারের মতো চার ভাইকে বিদায় জানাতে সেখানে ভিড় করেন। জানাজা শুরুর আগে পাশাপাশি রাখা চারটি কফিন ঘিরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অনেকেই নীরবে চোখের পানি ফেলতে থাকেন।

এদিকে, মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে কফিনগুলো গ্রহণ করেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। মরদেহ হস্তান্তরের সময় তিনি লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। বুধবার (২০ মে) সকালে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামের বাড়িতে এসে পৌঁছায় চার ভাইয়ের মরদেহ।

সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা মনে করা হলেও পরবর্তীতে ওমান পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, গাড়ির ত্রুটিপূর্ণ এয়ারকন্ডিশনিং (এসি) সিস্টেম থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণেই চার ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহত চার রেমিট্যান্স যোদ্ধা হলেন, রাঙ্গুনিয়ার শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম। পাঁচ ভাইয়ের অভাবের সংসারে চার ভাই-ই প্রবাসে থেকে হাল ধরেছিলেন। নিহতদের মধ্যে দুজন বিবাহিত ছিলেন এবং বাকি দুজনের বিয়ের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত হয়ে এসেছিল। কিন্তু প্রবাসের মাটিতে এক নির্মম রাতেই নিভে গেল একটি পরিবারের সব স্বপ্ন।

সাধারণত বিদেশ থেকে মরদেহ দেশে আনা দীর্ঘমেয়াদী ও আমলাতান্ত্রিক প্রক্রিয়া হলেও, এবার মাত্র চার দিনের মাথায় সব আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আজিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘রাষ্ট্রদূতের সাথে আমাদের প্রতিদিন নিবিড় যোগাযোগ ছিল। ওমান দূতাবাসের আন্তরিক ও দ্রুত প্রচেষ্টায় এত কম সময়ের মধ্যে ভাইদের মরদেহ আমরা তাঁদের প্রিয় স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।’

দ্রুততম সময়ে প্রশাসনিক সহযোগিতার জন্য তিনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানান। এমপি আরও জানান, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের প্রতি পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যেন নির্বিঘ্নে মরদেহগুলো গ্রামের বাড়ি রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া যায়। সবশেষে তিনি রাঙ্গুনিয়াবাসীসহ দেশবাসীকে নিহত চার ভাইয়ের জন্য দোয়া করার অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১২ মে মঙ্গলবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় কেনাকাটা শেষে একটি ক্লিনিকের সামনে পার্কিং করা গাড়ির ভেতরে এসি চালু করে ঘুমিয়ে পড়েছিলেন চার ভাই। ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ গাড়ি লক থাকায় এসির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে অবশ ও শ্বাসরুদ্ধ হয়ে গাড়ির ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X