সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাণীনগরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

কাজী আনিছুর রহমান, (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৬:৩৫ পিএম
রাণীনগরে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরেও অনুষ্ঠিত হচ্ছে ভূমিসেবা মেলা। এই উপলক্ষ্যে রাণীনগর উপজেলায় আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলার।

মঙ্গলবার (১৯ মে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেশব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলা উপলক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রথমেই একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপন করা ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। পরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন (অংকুর), সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রফি ফায়সাল তালুকদার, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, অন্যান্য গণ্যমান্য ব্যক্তি, সেবাগ্রহিতা প্রমুখ।

এসময় অতিথিরা অনুষ্ঠানে আগত বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে খুব সহজেই দালাল ছাড়াই কিভাবে ভূমি সংক্রান্ত সেবাগুলো পাওয়া সম্ভব সেই বিষয়ে আলোচনা করেন। এছাড়া ভূমি সেবা মেলায় নতুন সেবা হিসেবে অনলাইনেই ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ কিভাবে করা যায় ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা হয়রানী ছাড়াই পেতে স্ব স্ব অফিসে গিয়ে গ্রহণের অনুরোধ জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X