সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লামায় অবৈধ পাহাড় কাটায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৬:২০ পিএম
লামায় অবৈধ পাহাড় কাটায় যুবকের ৬ মাসের কারাদণ্ড

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. লোকমান (৩৩) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) উপজেলার ৯নং ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. লোকমান ইয়াংছা বাজার এলাকার সালেহ আহামদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (খ) এবং ১৫ (১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়।এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের পর প্রশাসনের নজরে বিষয়টি আসে।

অভিযোগে বলা হয়, দুইটি এস্কেভেটর দিয়ে প্রায় ১০ একর পাহাড়ি জমি কেটে সমতল করা হয়েছে। সেখানে নতুন ইটভাটা স্থাপনের প্রস্তুতি চলছিল বলেও অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি গত ১৭ মে লামা উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পাহাড় কাটার ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এতে ভূমিধস, মাটিধস, আকস্মিক বন্যা, পানি সংকট ও বায়ু দূষণের আশঙ্কা তৈরি হয়েছে।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X