সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনা হবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার : জেলা প্রশাসক আমিনুল ইসলাম

অরুন শীল, পাবনা থেকে
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৩:২১ পিএম
পাবনা হবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার : জেলা প্রশাসক আমিনুল ইসলাম

নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ’র সঙ্গে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার-এর সভাপতিত্বে এবং সম্পাদক জহুরুল ইসলাম-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি শিবজিৎ নাগ, প্রবীণ সাংবাদিক মতিন খান, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম ও সহ-সভাপতি এসএম আলাউদ্দিন।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “একটি সংবাদ প্রকাশের আগে অবশ্যই বস্তুনিষ্ঠতা যাচাই করা জরুরি। সঠিক ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পাবনার উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পাবনা একদিন উত্তরবঙ্গের প্রবেশদ্বারে পরিণত হবে।”

পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি সাংবাদিকদের সার্বক্ষণিক যোগাযোগের সুবিধার্থে মিডিয়া অফিসারের নম্বর ব্যবহার করার আহ্বান জানান এবং বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নিজ নিজ গণমাধ্যম ও পরিচয় তুলে ধরেন।

ক্লাবের সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান স্বপন ও মীর্জা আজাদ, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, দৈনিক সিনসা’র সম্পাদক এসএম মাহবুব আলম, দৈনিক নতুন বিশ্ববার্তা’র সম্পাদক শহীদুর রহমান শহীদ, একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি আলহাজ্ব রাজিউর রহমান রুমি, দি ডেইলি মর্নিং টাচ’র সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, দৈনিক আজকের ইতিহাস’র সম্পাদক আবু হাসনা মুহম্মদ আইয়ুব আলী, দৈনিক ইছামতি’র ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান বিপ্লব, একাত্তর টেলিভিশনের মুস্তাফিজুর রহমান রাসেল, এটিএন নিউজের রাইসুল ইসলাম রিজভী জয়, চ্যানেল টোয়েন্টিফোরের শাহীন রহমান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কলিট তালুকদার, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মিজান তানজিল, এটিএন বাংলার মোবারক বিশ্বাস, এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্স, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শিশির ইসলাম ও সাংবাদিক মাহফুজ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগসহ পাবনায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X