সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনায় ডিএনসির অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ২

অরুন শীল, পাবনা থেকে
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:৩২ পিএম

পাবনার জালালপুর বাজারে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনা জেলা কার্যালয়। সোমবার (১৮ মে) রাত সোয়া ১টার দিকে পাবনা সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে একটি অভিযানিক দল জালালপুর বাজারস্থ মাওলানা কসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে উত্তর পাশের পাকা সড়কে একটি নম্বরবিহীন সিএনজি তল্লাশি চালায়। এ সময় সিএনজি থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে নম্বরবিহীন সিএনজিটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত শহিদুল প্রামানিকের ছেলে আব্দুল আলিম প্রামানিক (৪২) এবং গঙ্গাপ্রসাদ গ্রামের মৃত আবু জল সরকারের ছেলে লিটন সরকার (৪০)।

ডিএনসি আরও জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ও ৩৮ ধারায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X