রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

দীর্ঘ আত্মগোপনের পর ধরা পড়লেন শাহ মাহমুদ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১১:৫৮ এএম
ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক ও ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) গভীর রাতে যশোর শহরের একটি বাসা থেকে ডিবি পুলিশ–এর একটি টিম তাকে আটক করে। গ্রেফতারকৃত শাহ মাহমুদ নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, আজ দুপুর সাড়ে বারোটায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানাবেন।

ঘটনার বিবরণে জানা যায়, ব্যবসায়ী আনিছুর রহমানের নওয়াপাড়া বাজারে ‘আনিস প্লাজা’ নামে একটি বহুতল মার্কেট ও বসতবাড়ি রয়েছে। ওই মার্কেটের একটি বাসা ভাড়া নিতে চাইলে শাহ মাহমুদকে তিনি অস্বীকৃতি জানান। এ নিয়ে বিরোধের জেরে গত ৬ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আনিছুর রহমানকে তার বাড়ির সামনে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে ওই রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই প্রধান আসামি শাহ মাহমুদ আত্মগোপনে চলে যায়। এ হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে বন্দরকেন্দ্রিক ব্যবসায়ীরা আন্দোলনও শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ একাধিক টিম নিয়ে অভিযান চালায়।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মুকিত নামের এক আইনজীবীর সহায়তায় শাহ মাহমুদ ভারতে পালানোর পরিকল্পনা করছিল। এজন্য তাকে যশোর শহরের একটি বাসায় গোপনে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ মাহমুদ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি এবং আইনজীবীর সহায়তায় পালানোর প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X