সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

যান্ত্রিক ত্রুটির অজুহাতে রামপাল বিদ্যুৎকেন্দ্র যেন বন্ধ না হয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এমএম ফিরোজ ,মোংলা
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:৩০ পিএম
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: প্রতিনিধি

কোনো ধরনের যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র যেন বারবার বন্ধ না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে গিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল রামপাল বিদ্যুৎকেন্দ্রে প্রতিমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সফর।

সভায় শুরুতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ প্রতিমন্ত্রীকে স্বাগত জানায় এবং ভারতের ঐতিহ্যবাহী একটি চাদর পরিয়ে সম্মাননা জানায়। পরে কেন্দ্রটির সার্বিক কার্যক্রম ও বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

উপস্থাপনা শেষে প্রতিমন্ত্রী বলেন, “এটি একটি আধুনিক বিদ্যুৎকেন্দ্র। তাই সামান্য যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে যেন ঘনঘন শাটডাউন না করা হয়। জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে প্রকৌশলী ও সংশ্লিষ্ট সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কেন্দ্রের আশপাশের এলাকার মানুষের কল্যাণেও বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। স্থানীয় জনগণ যেন এই মেগা প্রকল্পের সুফল ভোগ করতে পারে, সে জন্য প্রয়োজন অনুযায়ী নাগরিক সেবা সম্প্রসারণেরও আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন উৎপাদন ইউনিট, নিয়ন্ত্রণ কক্ষ এবং কয়লা ইয়ার্ড ঘুরে দেখেন।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্র পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মোংলা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন।ছবি: প্রতিনিধি

উল্লেখ্য, ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট চালুর পর বিভিন্ন সময় কয়লা সংকট ও কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রাহকদের লোডশেডিংয়ের ভোগান্তিতেও পড়তে হয়েছে। এ প্রেক্ষাপটে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা সচল রাখতে প্রতিমন্ত্রীর এ নির্দেশনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X