সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লামায় প্রবাসীর কাছে জায়গা বিক্রির করার পর জবর দখলের পায়তারা

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৪:৫৭ পিএম
লামায় প্রবাসীর কাছে জায়গা বিক্রির করার পর জবর দখলের পায়তারা

লামা উপজেলা ফাইতং ইউনিয়নে জায়গা বিক্রি করে ১১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে এখন বিক্রিত জমি জবর দখল করার পায়তারাসহ মালামাল চুরির অভিযোগ উঠেছে বিক্রেতা মোঃ মিজানুর রহমান এর বিরুদ্ধে।ফাইতং ইউনিয়নের নয়াপাড়া সড়কের পাশে প্রবাসী মোঃ জাহেদুল ইসলাম মিজানুর রহমান নামের একজন থেকে একটি ৫ রুমের টিনসেট দোকানসহ দশ শতাংশ জায়গা ক্রয় করে ভোগ দখল করতে থাকেন।

বিগত ১৭ ডিসেম্বর ২২ সালে জমি বিক্রি দখল হস্তান্তর অতপর জাহেদুল ইসলামের নামে রেকর্ডভুক্ত হয়। বর্তমানে বিক্রেতা মিজান দোকানঘরসহ জায়গাটির উপর জবর দখলের পায়তারার উদ্দেশ্যে জাহেদুল এর নির্মাণ সামগ্রী চুরিসহ নানান ধরনের তালবাহানা করছে।

এ বিষয়ে জাহেদুল ইসলাম লামা থানায় মিজানুর রহমান এর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপসহ মামাল চুরির অভিযোগ করেন। অভিযোগে প্রকাশ, গত ১২ মার্চ/২৬ সন্ধ্যায় ৬টা ও ৪ঠা মে রাত ৯ টায় মিজান দেশীয় অস্ত্র হাতে এক দল সন্ত্রাস নিয়ে জাহেদুলের ৩টি দোকান ঘরে তালামারার চেষ্টা চালায়।

একই সময় দোকানের পাশে খালী জায়গায় জাহেদুলের মজুদকৃত দু' হাজার ইট, দু'টন লোহার রড, দোকান ঘর থেকে ২০ বস্তা বয়লার মুরগির খাদ্যসহ দুই লাখ ৬৫ হাজার টাকা সমমুল্যের মালামাল লুট করে নেয়। মিজান গং ২য় দফা আরো মালামাল চুরি করে নেয়ার জন্য পিকআপ গাড়িতে লোড করার সময় জাহেদুল ইসলাম গাড়িটি আটক করে খবর দিলে ফাইতং পুলিশ ফাঁড়ি সদস্যরা গাড়িটি আটক করে।

পরে লামা ট্রাফিক পুলিশ মামলা নিয়ে ১০ হাজার টাকা জরিমানা করে গাড়িটি চালকের জিম্মায় দেন। পরবর্তীতে উল্লেখিত বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের মধ্যস্থতায় আপোষ-মিমাংসার সিদ্ধান্ত হয় তবে অভিযুক্ত মিজান নানান তালবাহানা করে চলছে।

অভিযোগে উল্লেখ করা হয়, নোটারী পাবলিকের কার্যালয়, কক্সবাজার এর এফিডেভিট নং- ৫৮৭ (১২) ২০২২, মিজানুর রহমান ০৫টি সেমি পাকা টিনসেট দোকান ঘরসহ নয়া পাড়াস্থ ৩০৬নং ফাইতং মৌজার (গ্রোভ) জি/১২নং হোল্ডিং এর অংশ ১০ শতক জমি নিজের দাবি করে জাহেদুলের কাছে বিক্রি চুক্তিনামা করেন। পরবর্তীতে দলিলপত্র যাচাই করে দেখাযায় ওই জমির প্রকৃত ওয়ারিশ তার ভাই মৃত নাসিরের স্ত্রী ও দুই মেয়ে।

মিজানের পরামর্শ অনুযায়ী পুনরায় আরো দুই লাখ দিয়ে ওইসব ওয়ারিশ থেকে জাহেদুলের নামে ১০ শতক জমি সাবরেজিস্ট্রি- খতিয়ান হয়। এ বিষয়ে এক বৈঠকে মিজানুর রহমান নোটারী চুক্তি অস্বীকার করেন, তবে জাহেদুলদের কাছ থেকে ১১ লাখ ৮০ হাজার টাকা দোকান ভাড়া অগ্রিম নিয়েছে মর্মে স্বীকার করেন।

এদিকে জাহেদুল ইসলামের নামীয় ও দখলীয় জমির দক্ষিন অংশে চার কড়ার একটি প্লট মামলায় অভিযুক্ত আনোয়ার জবর দখল করেছে। মিজান গোপনে আনোয়ারের নিকট বিক্রি ৪ কড়া জায়গা বিক্রি করেছে।

এ ব্যাপারে মিজানুর রহমান জানান, জাহেদুল এর পিতা আবু নছর থেকে বিভিন্ন দফে ১১ লাখ ৮০ হাজার টাকা সে নিয়েছে। তবে এই টাকা দোকান ভাড়ার অগ্রিম সালামি হিসেবে, জায়গা বিক্রির শর্তে নেয়নি।

মিজান দাবি করছেন, সে কয়েক মাসের মধ্যে জাহেদুল এর টাকা ফেরত দিয়ে জায়গা ও দোকান ঘর নিজের নিয়ন্ত্রণে নিবেন।জাহেদুলের মামলায় অভিযুক্তরা হলেন; ১। মিজানুর রহমান (৩৯), ২। গিয়াস উদ্দিন (৫৯), ৩। মিনহাজ উদ্দিন (৪৮), সর্বপিতা- মৃত আবুল হোসেন, ৪। মোঃ রিফাত (৩২), পিতা- অজ্ঞাত, ৪। মোঃ মানিক (২৫), পিতা- মোঃ কবিরসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন। এরা সবাই ফাইতং ইউনিয়নের বাসিন্দা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X