সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লালমনিরহাট সীমান্তে সাবেক ডিজি আটক

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:১০ এএম
লালমনিরহাট সীমান্তে সাবেক ডিজি আটক

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সাবেক নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ।

জানা গেছে, তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার প্রভাবশালী কূটনীতিক ও সরকারি কর্মকর্তা ছিলেন।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে।

জানা যায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান। দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর নতুন করে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে সীমান্ত এলাকায় তাকে আটক করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন এবং জানান যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সাব্বির বিন শামস প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী পরিচালক ছিলেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডন-এ মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথে পলিসি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে ডক্টরাল গবেষণার সঙ্গেও যুক্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X