সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদকাসক্ত ছেলের মারধরে প্রাণ গেল বাবার

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগৃহীত।

কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের মারধরে আব্দুল আলিম সেনু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আব্দুল আলিম সেনু পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে। শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে পৌর এলাকার বড়আলমপুর কুসাকাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদক সেবনের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। শনিবার সকালে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেল তার বাবা আব্দুল আলিম সেনুকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী আমিনুল জানান, রাসেল আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেছেন। মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিল। কিছুদিন আগে তিনি বাবার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নিয়েছিলেন। সেই টাকা শেষ হওয়ার পর আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, ওই টাকা মাদক সেবনেই ব্যয় করা হতো।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X