রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নিজের কবর নির্মাণ করে প্রতিদিন পরিচর্যা করছেন আব্দুর লতিফ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৫:৫৫ এএম
গাইবান্ধার আব্দুর লতিফ সরকার জীবদ্দশাতেই নিজের কবর নির্মাণ করে প্রতিদিন সেটির পরিচর্যা করছেন।

গাইবান্ধা জেলার নিভৃত গ্রামাঞ্চলে বসবাসকারী আব্দুর লতিফ সরকার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি একজন সরকারি ভূমি অফিসের কর্মচারী। জীবদ্দশাতেই তিনি নিজের কবর নির্মাণ করে সেটির নিয়মিত পরিচর্যা করে যাচ্ছেন।

তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে যেমন বিস্ময় সৃষ্টি করেছে, তেমনি অনেকের কাছে এটি ধর্মীয় অনুপ্রেরণারও বিষয় হয়ে উঠেছে।

আব্দুর লতিফ সরকারের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামে। বর্তমানে তিনি খোলাহাটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন।

গাইবান্ধার আব্দুর লতিফ সরকার জীবদ্দশাতেই নিজের কবর নির্মাণ করে প্রতিদিন সেটির পরিচর্যা করছেন।

তিনি ১৯৮৫ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে চাকরি শুরু করেন এবং ১৯৮৯ সালে তার চাকরি স্থায়ী হয়।

প্রায় ২০০৭ সাল থেকেই নিজের কবর নিজ হাতে তৈরির চিন্তা তার মাথায় আসে। দীর্ঘ পরিকল্পনার পর ২০১১ সালে বাড়ির সামনে একটি ছোট পুকুর ভরাট করে তিনি নির্মাণ কাজ শুরু করেন।

কবরের আকার, নকশা ও পরিমাপ নিজেই নির্ধারণ করেন। পরে নিজ হাতে কবর খনন করে ধাপে ধাপে রাজমিস্ত্রীর সহায়তায় ইটের কাজ, পিলার ও গম্বুজ আকৃতির কাঠামো নির্মাণ করেন। সময়ের সঙ্গে বসিয়েছেন টাইলসও। হাতে অতিরিক্ত অর্থ এলেই ব্যয় করেছেন কবরের সৌন্দর্য বাড়াতে।

গাইবান্ধার আব্দুর লতিফ সরকার জীবদ্দশাতেই নিজের কবর নির্মাণ করে প্রতিদিন সেটির পরিচর্যা করছেন।

শুধু কবর নির্মাণেই থেমে থাকেননি তিনি। মৃত্যুর পরের আনুষ্ঠানিকতার প্রস্তুতিও আগে-ভাগেই সম্পন্ন করেছেন। ২০১৩ সালে গ্রামের মানুষদের দাওয়াত দিয়ে নিজের “চল্লিশা” পর্যন্ত আয়োজন করেন। দাফনের কাপড় কিনে নিজ হাতে কেটে প্রস্তুত করে রেখেছেন। এমনকি মৃত্যুর পর গোসলের জন্য প্রয়োজনীয় সাবান, গোলাপজলসহ বিভিন্ন সামগ্রীও সংগ্রহ করে রেখেছেন।

প্রতিদিন ফজরের নামাজ আদায় শেষে প্রথমেই নিজের কবর দেখতে যান আব্দুল লতিফ। কোথাও ময়লা বা অগোছালো কিছু চোখে পড়লে নিজেই পরিষ্কার করেন। পরিবারের সদস্যদেরও বলে রেখেছেন, মৃত্যুর পর তাকে যেন এই কবরেই দাফন করা হয় এবং কবরের পরিচ্ছন্নতা নিয়মিত বজায় রাখা হয়।

স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই নিজের কবর নিজ হাতে তৈরি করার ইচ্ছা ছিল তার। সেই লক্ষ্যেই এক যুগ আগে শুরু করেন, তবে তার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে মৃত্যুর পর তাকে ওই কবরেই দাফনের প্রস্তুতি নিয়েছেন পরিবারের সদস্যরা।

আব্দুর লতিফ সরকারের নাতি আবু হানিফ শেখ বলেন, দাদি মারা যাওয়ার পর আমিসহ আমার পরিবারের ভাইয়েরা মিলে তার গোসলসহ খাটলি ধরার সব কাজ আমরাই করব। এই কথা আমি আগেই দাদাকে বলে রেখেছি। এলাকাবাসীর চোখে বিষয়টি যেমন ব্যতিক্রমী, তেমনি ইতিবাচকও। রাস্তার পাশেই নির্মিত হওয়ায় প্রতিদিনই কৌতূহলী মানুষ ভিড় করছেন কবরটি দেখতে।

আব্দুল লতিফ সরকার বলেন, আমার বিশ্বাস, সারা জীবনের ইবাদতের মধ্যে কোনো একটি ইবাদত কবুল হওয়ার কারণেই আল্লাহ তাকে নিজের কবর নিজ হাতে নির্মাণ করার সুযোগ দিয়েছেন। এ থেকেই তিনি একাজটি সম্পূর্ণ করেছেন। সবার কাছে দোয়া চান তিনি।

গাইবান্ধার আব্দুর লতিফ সরকার জীবদ্দশাতেই নিজের কবর নির্মাণ করে প্রতিদিন সেটির পরিচর্যা করছেন।

সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সরকার বলেন, আব্দুর লতিফ ধর্মপ্রাণ মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি অধিকাংশ সময় ইবাদত-বন্দেগিতে কাটান। তার এই উদ্যোগকে অনেকে পরকালীন প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন।

গাইবান্ধার এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং জীবনের অনিশ্চয়তা ও পরকালীন প্রস্তুতি নিয়ে গভীর এক চিন্তার প্রতিফলন। আব্দুর লতিফ সরকারের জীবদ্দশায় নিজের কবর নির্মাণ ও নিয়মিত পরিচর্যা এখন স্থানীয়ভাবে একটি ব্যতিক্রমী ও আলোচিত দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X