সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বিএনপি-জামায়াতের হাজারের বেশি নেতাকর্মীর এনসিপিতে যোগদান

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৫:২০ পিএম
বিএনপি-জামায়াতের হাজারের বেশি নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের বরণ করে নেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং উত্তরা অঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম।

দলীয় সূত্র জানায়, বিএনপির কুয়েত শাখার সাধারণ সম্পাদক ও তানোর উপজেলার মুন্ডুমালার বাসিন্দা সাইফুল ইসলাম, রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি জিয়াউর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনামুল হকের নেতৃত্বে এক হাজারের বেশি নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব আতিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

বিএনপি-জামায়াতের হাজারের বেশি নেতাকর্মীর এনসিপিতে যোগদান

মনিরা শারমিন বলেন, “ক্ষমতা নয়, জনতাই এনসিপির শক্তি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে জনগণের মাঝে এসেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও তিনি সরকারি গাড়ি নেননি। এটাই প্রমাণ করে, আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি না, বরং তা রক্ষা করি।”

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “গণঅভ্যুত্থানে রাজশাহীর মানুষের বড় ভূমিকা ছিল। রাজশাহীবাসী কখনো সন্ত্রাস ও দখলদার রাজনীতিকে প্রশ্রয় দেয়নি। ভবিষ্যতেও তারা একই অবস্থানে থাকবে। এনসিপির নেতাকর্মীরাও কোনো দলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।”

পাটোয়ারী বলেন, “আমরা দেখছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে মিছিল করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করেন, তাহলে সেটি হবে বড় ধরনের রাজনৈতিক ভুল। শেখ হাসিনা দেশে ফিরে এলে সবার আগে তারেক রহমানই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।”কৃষি সংবাদ বিভাগ

তিনি বলেন, “আপনি যদি কোনো ধরনের সমঝোতার মাধ্যমে রাজনৈতিক ভিন্ন অবস্থান নেন, তাহলে আমাদের অবস্থানও ভিন্ন হবে। আমরা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, কিন্তু সেখান থেকে সরে গেলে আমরা নিজেদের মতো করে আলাদা পথ বেছে নিতে বাধ্য হবো।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X