সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলতে পাশে দাঁড়াল প্রত্যয় তরুণ সংঘ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:২০ এএম
কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলতে পাশে দাঁড়াল প্রত্যয় তরুণ সংঘ

অতিবৃষ্টি ও বন্যার পানিতে ফসলহানির শঙ্কায় থাকা কৃষকদের পাশে দাঁড়িয়েছে ঝালকাঠির সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”। সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের মাঠের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করছেন।

শুক্রবার দুপুরে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষকদের ধান কাটার কাজে অংশ নেন সংগঠনটির সদস্যরা। টানা বৃষ্টি ও বন্যার পানিতে অনেক জমির ধান তলিয়ে যাওয়ায় দ্রুত ধান ঘরে তুলতে না পারলে আরও ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে কৃষকদের পাশে দাঁড়ায় প্রত্যয় তরুণ সংঘ।

সংগঠনের সভাপতি যুবরাজ দাস বলেন, “বন্যা ও টানা বৃষ্টির কারণে কৃষকদের ধান নষ্ট হয়ে যাচ্ছে। এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই আমরা প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা আমাদের সাধ্য অনুযায়ী কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করছি।”

সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “বৃষ্টির পানিতে কৃষকদের ধান পচে যাচ্ছে। জনবল সংকটের কারণে তারা সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। ফলে অনেক ফসল নষ্ট হচ্ছে। তাই সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাই—নিজ নিজ অবস্থান থেকে কৃষকদের পাশে দাঁড়ান।”

স্থানীয় কৃষক মাসুদ মৃধা বলেন, “আমার ১৭ কাঠা জমির ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। ধান কাটার জন্য শ্রমিকও পাওয়া যাচ্ছিল না। এই কঠিন সময়ে প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা আমাদের ধান কেটে ঘরে তুলতে সাহায্য করেছেন। তাদের পাশে পেয়ে আমাদের অনেক কষ্ট লাঘব হয়েছে।”

প্রত্যয় তরুণ সংঘের সদস্যরা জানান, মানবতার সেবায় এবং দুর্যোগকবলিত কৃষকদের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X