মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে ১৬ মে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

গণভোট বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবি
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০২:৪০ পিএম
রাজশাহীতে ১৬ মে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে '১১ দলীয় ঐক্য'। আসন্ন এই সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশবাসীকে অবহিত করতে আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, আগামী ১৬ মে (২০২৬) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছানো এবং জনগণকে উজ্জীবিত করাই এই সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মূলত তিনটি মৌলিক দাবি তুলে ধরেন: ১. গণভোটের রায় বাস্তবায়ন। ২. জনদুর্ভোগ লাঘব। ৩. পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, দেশের জনগণ আজ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জনগণকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। জনগণ এই অবস্থার পরিবর্তন ও স্বস্তি চায়। তারা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়। গণতন্ত্রের মূল শক্তি জনগণ উল্লেখ করে নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের মতামত ও রায়কে সম্মান করেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং দেশে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। পরিশেষে, উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে গণমানুষকে উজ্জীবিত করে আগামী ১৬ মে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য: ড. মাওলানা কেরামত আলী।বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগরের সেক্রেটারি: ডা. ইমাজ উদ্দিন মন্ডল।বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি: অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন।

বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি: মুফতি জুবায়ের হোসেন।বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি: মো. সাইফুল ইসলাম।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক: মো. মোবাশ্বের আলী।বিশিষ্ট শিক্ষাবিদ: অধ্যাপক রফিকুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X