সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ড 

আসামি গ্রেপ্তার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে অভয়নগরে হরতাল পালিত

তারিম আহমেদ / তাওহীদ হাসান উসামা, অভয়নগর (যশোর)
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিল্প ও বন্ধর নগরী নওয়াপাড়ায় এই হরতালের কর্মসূচি পালিত হয়। নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশষ্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে সোমবার (১১ মে) এই হরতালের ডাক দেওয়া হয়। বুধবার হরতালের সমর্থনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নওয়াপাড়া বাজারের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। নদীবন্ধরের ঘাটে থাকা তিন শতাধিক পণ্যবোঝাই কার্গো জাহাজ থেকে লোড-আনলোডের কাজও বন্ধ ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত যশোর-খুলনা মহাসকের রাজঘাট এলাকা থেকে প্রেমবাগ বাজারের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে, বাঁশ ও ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

এদিন দুপুর নওয়াপাড়া বাজারের নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় জেলা পরিষদ মার্কেটের সামনে হরতালের সমর্থনে সমাবেশ আয়োজন করে নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি আব্দুল গণি সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা ও নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা গোলাম মাওলা, সমিতির সহ-সভাপতি মশিয়ার রহমান মশি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, পৌর জামায়াতের আমির আলতাফ হোসেন, অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাঘা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ রানা, যশোর জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শ্রমিক নেতা রফিকুজ্জামান টুলু, বাকীউজ্জামান রানা প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোল্যা হাবিবুর রহমান হাবিব।

এ সময় বক্তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। অবিলম্বে আনিছুর রহমান হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তার ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী শনিবার (১৬ মে) থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি প্রদান করেন ব্যবসায়ী ও শ্রমিক নেতারা।

এর আগে গত বুধবার (৬ মে) সন্ধ্যায় বাসা ভাড়া কেন্দ্রিক ব্যবসায়ী আনিছুর রহমানকে গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মাদারসাসংলগ্ন তার বহুতলা মার্কেট ‘আকিজ ট্রেড ভ্যালী’র সামনে কুপিয়ে জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের তুলসীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি ব্যবসায়ীক কারণে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ও নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ছিলেন তিনি।

অভয়নগর থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার ঘটনায় মনির হোসেন নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X