সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাগমারাকে আধুনিক জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডা. বারীর

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:১৫ পিএম
বাগমারাকে আধুনিক জনপদ গড়তে উন্নয়ন কমিটি ঘোষণা এমপি ডা. বারীর

রাজশাহী জেলার বাগমারার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও সমন্বিত করতে “বাগমারা উন্নয়ন কমিটি” ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারকে।

বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।

সভায় বাগমারার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয়। উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং জনগণের প্রত্যাশা তুলে ধরার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

ঘোষিত উন্নয়ন কমিটিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, কৃষিবিদ, চিকিৎসক, ইমাম, নারী প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, তাহেরপুর মহিলা কলেজ ও গোপালপুর কারিগরি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে। এছাড়া ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও ধর্মীয় নেতারাও স্থান পেয়েছেন।

সভায় বক্তারা বলেন, উপজেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে কমিটি সক্রিয় ভূমিকা রাখবে। সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, “বাগমারাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। উন্নয়ন কমিটির মাধ্যমে জনগণের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহকারী অধ্যাপক ওহিদুল ইসলাম, বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম হোসেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনসহ প্রেসক্লাবের সদস্য ও জামায়াতের নেতৃবৃন্দ।

উন্নয়ন কমিটি গঠনের খবরে উপজেলার বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছে, এ উদ্যোগ বাগমারার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X