মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আনিছুর রহমান হত্যা মামলায় সন্দেহভাজন গ্রেফতার

কাগজ সংবাদ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত।

যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলায় জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার হাজিপাড়া এলাকার বাবুল সাহেবের মাঠসংলগ্ন ‘স্বপ্ননীড়’ নামের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে মনিরকে যশোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার মনির হোসেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ীতে খাদেম হিসেবে কর্মরত ছিলেন।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে মনির হোসেনকে চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ মে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মসজিদের সামনে নিজ নির্মাণাধীন ছয়তলা ভবনের সামনে সন্ত্রাসীদের হামলায় নিহত হন ব্যবসায়ী আনিছুর রহমান। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ, তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X