সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ব্ল্যাকমেইলের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে আদালতে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত।

যশোরের ঝিকরগাছায় এক তরুণীকে গোপন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত নিয়াজ মাহমুদ মাহিন (২৯) ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের বাসিন্দা। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন অভিযোগটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় ওই তরুণী উল্লেখ করেছেন, ফেসবুকের মাধ্যমে মাহিনের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিভিন্ন মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সময় তারা ভিডিও কলে কথা বলতেন। এ সময় মাহিন গোপনে মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে তার কিছু অশ্লীল ছবি ধারণ করে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৯ মে রাত ১১টার দিকে মাহিন ফোন করে ওই তরুণীর কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার গোপন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। তরুণী টাকা দিতে অপারগতার কথা জানালে মাহিন তাকে বাড়ির সামনে যেতে বলেন। পরে তিনি সেখানে গিয়ে ছবিগুলো মুছে ফেলার অনুরোধ করলেও মাহিন টাকা ছাড়া ছবি ডিলিট করবেন না বলে সেখান থেকে চলে যান। পরবর্তীতে বাধ্য হয়ে ওই তরুণী আদালতের শরণাপন্ন হন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X