সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল, আজ সকাল-সন্ধ্যা হরতাল

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নওয়াপাড়া বন্দরনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নওয়াপাড়া বাজারের জেলা পরিষদ মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে স্টেশন বাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

স্যার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি-এর সভাপতি আলহাজ্ব আব্দুল গনী সর্দার-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল, সমিতির সহ-সভাপতি মশিউর রহমান মশি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব রবিউল হোসেন রবি, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এসএম মজিবর রহমান, জেলা চেম্বার অব কমার্সের সদস্য নুর আলম পাটোয়ারী বাবু এবং শ্রমিক নেতা রফিকুল ইসলাম বাঘা।

সমাবেশ পরিচালনা করেন অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান হাবিব।

বক্তারা আনিসুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বুধবারের হরতাল সফল করতে সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি খুনিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X