সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বন বিভাগের জমি নিয়ে অনিয়মের অভিযোগ

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৫:০৪ পিএম
বন বিভাগের জমি নিয়ে অনিয়মের অভিযোগ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুর বিট অফিসে দীর্ঘদিন ধরে কর্মরত বাগান মালী মোঃ আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং বন বিভাগের জমি ব্যবস্থাপনায় অসঙ্গতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের পর স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ আমিনুল ইসলাম প্রায় ৩০ বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, বন বিভাগের জমি রক্ষা করার পরিবর্তে তিনি কিছু প্রভাবশালী দখলদারকে সহযোগিতা করেছেন। এতে বনভূমির ক্ষতি হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের আরও অভিযোগ, বন বিভাগের সৃজনকৃত বাগানের উপকারভোগী তালিকা তৈরির সময় প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে তার আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন।

এছাড়া উপকারভোগী করে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। পরে তারা জানতে পারেন, তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি।

ভুক্তভোগী আব্দুল কাদের বলেন, উপকারভোগী করার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। পরে দেখি তালিকায় নাম নেই। আমরা এর সঠিক তদন্ত চাই।

আরেক ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, বন বিভাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। কেউ কথা বললে তাকে নানাভাবে হয়রানি করা হয়।

অভিযোগকারীদের দাবি, জাহানপুর বাজার সংলগ্ন এলাকায় মালী মোঃ আমিনুল ইসলাম প্রায় এক কোটি টাকার বেশি ব্যয়ে একটি বাড়ি নির্মাণ করেছেন। তবে তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। একটি পক্ষ আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

হরিপুর বিট কর্মকর্তা সামছুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিরামপুর রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অভিযোগের বিষয়ে সরেজমিনে প্রাথমিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট বন বিভাগকে জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X