সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:২৫ পিএম
রাজশাহীতে সড়ক দুর্ঘটনার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর বেলপুকুর এলাকায় রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর মালিক-শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা বলেন, সড়কে দুর্ঘটনা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হলেও দুর্ঘটনার পর বারবার ট্রাক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক হয়ে উঠেছে। এতে গাড়ির মালিকদের পাশাপাশি শ্রমিকরাও আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছেন।

বক্তারা অভিযোগ করেন, বিশেষ করে বালুবাহী ট্রাক দুর্ঘটনার পরই বেশি হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটছে। অথচ অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় এ ধরনের পরিস্থিতি খুব কম দেখা যায়। তাদের দাবি, এসব ঘটনার পেছনে কোনো উসকানিদাতা বা স্বার্থান্বেষী মহল জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ট্রাক ও যানবাহনের মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।

দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল ইসলাম মানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মধু, সাংগঠনিক সম্পাদক সিদ্দীক, যুগ্ম সাধারণ সম্পাদক নসিব শাহ এবং সদস্য মো. রায়হান আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X