সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ডিএপি সার কারখানা পুনরায় চালু, শুরু হলো ইউরিয়া উৎপাদন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ১২:১৫ পিএম
ডিএপি সার কারখানা পুনরায় চালু, শুরু হলো ইউরিয়া উৎপাদন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) আবারও উৎপাদন কার্যক্রম শুরু করেছে। দীর্ঘ বিরতির পর শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটি আনুষ্ঠানিকভাবে চালু হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানান, গত ২ মে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) উৎপাদনে ফেরায় অ্যামোনিয়ার সরবরাহ স্বাভাবিক হয়। এর ফলে ডিএপিএফসিএলে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুত ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ণ সক্ষমতায় চালু থাকলে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া সার উৎপাদন করা সম্ভব। তবে অ্যামোনিয়ার সংকটের কারণে গত ১৮ এপ্রিল কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত এই কারখানাটি ২০০৬ সালে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন শুরু করে। দেশের কৃষি খাতে সার সরবরাহে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X