সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে কোটি টাকার জুয়ার আসর

ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৩:২৫ এএম
ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে কোটি টাকার জুয়ার আসর

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামে অবস্থিত করতোয়া নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে কোটি টাকার জুয়ার আসর। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর প্রকাশ্যে এ কার্যক্রম চললেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যা নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর দুর্গম চরাঞ্চলে প্রতিদিন দুপুরের পর থেকেই তাবু টাঙিয়ে বসে জুয়ার আসর। এই আসরে অংশ নিতে দিনাজপুর ছাড়াও রংপুর, গাইবান্ধা, বগুড়া এবং আশপাশের বিভিন্ন জেলা থেকে পেশাদার জুয়াড়িরা সিএনজি ও মোটরসাইকেলে করে ভিড় জমায়।

অভিযোগ রয়েছে, জুয়ার আসরকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী একটি সিন্ডিকেট। তাদের নিয়োগ করা লাইনম্যানরা দূর থেকেই প্রশাসনের গতিবিধি নজরদারি করে। ফলে পুলিশ অভিযানে গেলেও আগেভাগেই সটকে পড়ে মূল হোতারা। যদিও কেউ আটক হন তারা কেবল খুচরা জুয়াড়ি বলেই খোঁজ নিয়ে জানা গেছে।

স্থানীয়দের দাবি,দীর্ঘদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর চললেও আয়োজকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় থানা পুলিশের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ওই এলাকায় নিয়মিত নেশার আসরও বসে বলে অভিযোগ রয়েছে। এতে তরুণ সমাজ বিপথে যাওয়ার পাশাপাশি এলাকায় চুরি-ছিনতাইও বাড়ছে।

বিষয়টি নিয়ে গত বছর থেকে একাধিকবার জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পরও জুয়ার আসর বন্ধ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, নিয়মিত সংবাদ প্রকাশ ও অভিযানের পরও মূল হোতারা অদৃশ্য কারণে থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন, পুলিশ মাঝে মধ্যে আসে, কয়েকজনকে ধরে নিয়ে যায়। কিন্তু যারা আসল নিয়ন্ত্রক, তারা সব সময় নিরাপদে থাকে। তাহলে এতদিনেও মূল হোতারা ধরা পড়ে না কেন?

অপর আরেক স্থানীয় বাসিন্দার ভাষ্য, “জুয়ার বিরুদ্ধে কথা বললেই সিন্ডিকেটের লোকজন ভয়ভীতি দেখায়। অথচ প্রশাসনের সামনে তারা প্রকাশ্যেই সব চালিয়ে যাচ্ছে।”

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, জুয়ার আসরটি তিন থানার সীমান্তবর্তী দুর্গম চর এলাকায় হওয়ায় অঘভিযানে গেলে জুয়াড়িরা সীমানা জটিলতার সুযোগ নেয়। পুলিশ গেলে অন্য থানার এলাকায় পালিয়ে যায়, পরে আবার সক্রিয় হয়। তিনি বলেন, পীরগঞ্জ ও ঘোড়াঘাট থানার যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয়দের তথ্য সহায়তা পেলে জুয়ার আসর স্থায়ীভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ রুবানা তানজিম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি।জুয়ার আসরটি সীমান্তবর্তী ও একাধিক উপজেলার সংযোগ এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট তিন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও থানা পুলিশের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত যৌথ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে এ বিষয়ে দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X