সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঢাকা-সিলেট মহাসড়কের পিচ তোলা অংশে খানাখন্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৪:২৯ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কের পিচ তোলা অংশে খানাখন্দ

হবিগঞ্জের চুনারুঘাটে পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের একটি অংশের মেরামতকাজ তিন মাস ধরে বন্ধ থাকায় যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ ও দুর্বিষহ হয়ে পড়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, মহাসড়কের চুনারুঘাট বাজার থেকে আমতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। বিশেষ করে রাতের বেলা গর্তগুলো চোখে না পড়ায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন মাস আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কারকাজ শুরু করে। ওই সময় বাজার এলাকা থেকে কলেজ রোড পর্যন্ত এবং দেওরগাছ এলাকায় প্রায় ৯০০ ফুট অংশের পিচঢালাই তুলে ফেলা হয়। কিন্তু এরপর থেকে অজ্ঞাত কারণে কাজ বন্ধ রয়েছে। যেখানে পিচ তোলা হয়েছে, সেখানে কাদা ও বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

ভূক্তভোগী চালকেরা জানান, পুরো সড়কজুড়ে অসংখ্য খানাখন্দের কারণে যানবাহন চালানো দায় হয়ে পড়েছে। দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, সড়কটির মেরামতকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X