সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

অভয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রতিবাদে উত্তাল শিল্পনগরী

অভয়নগর/নওয়াপাড়া পৌর ও ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনিছুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া এলাকার আনিছ প্লাজার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা এবং মৃত আব্দুল মজিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এদিকে, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান আনিসকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নওয়াপাড়া বাজার।

স্থানীয় সূত্র জানায়, নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জুনায়েদের ছেলে শাহ মাহমুদ আনিছ প্লাজায় একটি বাসা ভাড়া নিতে আগ্রহ প্রকাশ করেন। তবে কোনো কারণে আনিছুর রহমান তাকে বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে আবারও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহ মাহমুদ সঙ্গে থাকা একটি চাইনিজ কুড়াল দিয়ে আনিছুর রহমানের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপ দেয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। খুলনায় অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নওয়াপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের দোকানপাট বন্ধ রাখেন।

এদিকে, যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান আনিসকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নওয়াপাড়া বাজার। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া স্টেশন বাজার এলাকা থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া নূরবাগ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নওয়াপাড়ার মতো একটি বাণিজ্যিক শহরে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা মেনে নেওয়া যায় না। তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার রাতে ‘আনিস ট্রেড ভ্যালি’র ঘর ভাড়া দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘর ভাড়া নিতে রাজি না হওয়ায় নওয়াপাড়া পীর বাড়ির শাহ জোনায়েদের ছেলে শাহ মাহমুদ ও তার সহযোগীরা আনিসুর রহমান আনিসের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কুড়াল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, ব্যবসায়ী আনিসকে কুপিয়ে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। আসামিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করেছে

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

X