সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে ছয় মাদকসেবীর জেল-জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:২১ পিএম
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে পৃথক অভিযানে মাদক সেবন ও সরবরাহের অভিযোগে ৬জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু তাদের জেল-জরিমানার সাজা দেন।

সাজাপ্রাপ্ত ৬জন হলেন, যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (২৪), অভয়নগর উপজেলার মহাকাল গ্রামের সুজাত বেগের ছেলে মাহমুদুল হাসান (৩০), একই উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামের ফারুক মোড়লের ছেলে সাজ্জাদ হোসেন (৩০), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩৯), মুনতাজের ছেলে সাজিদুল (২২) ও মালাধারা গ্রামের শামীম শিকদারের ছেলে শাকিল (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদক সেবনের দায়ে নাহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মাহমুদুল হাসান ও সাজ্জাদ হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করা হয়েছে। অপর অভিযানে জাহিদুল ইসলাম ও সাজিদুলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মাদকদ্রব্য সরবরাহের দায়ে শাকিলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X