সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভালুকায় নৌকা চালাতে গিয়ে নিখোজের ১৮ ঘণ্টা পর ছাত্রের মরদেহ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:২৫ পিএম
ভালুকায় নৌকা চালাতে গিয়ে নিখোজের ১৮ ঘণ্টা পর ছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নৌকা চালাতে গিয়ে নিখোঁজ হওয়া লাবিব খান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হরি বিলের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবিব খান উপজেলার চাপড়বাড়ি এলাকার শাহিন খানের ছেলে এবং চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, গতকাল বুধবার (০৬ মে)দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। এক পর্যায়ে নৌকা থেকে সে বিলের গভীর পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাতভর চেষ্টা চালিয়েও বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে তারা ব্যর্থ হন। পরবর্তীতে সকালে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর বিলের তলদেশ থেকে লাবিবের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

ভালুকা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত গভীরতা ও বৃষ্টির কারণে গতকাল উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল। তবে আজ সকালে ডুবুরিরা নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে পেরেছেন। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X