সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাঘায় ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার জিরা ছিনতাই

সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:১০ পিএম
বাঘায় ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার জিরা ছিনতাই

রাজশাহী জেলার বাঘায় অর্ধ কোটি টাকার জিরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। জিরার মালিক মিলন হোসেন বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পরে পুলিশ বৃহস্পতিবার সকালে (৭ মে) ঘটনাস্থল পরিদর্শন করে।

জিরা ব্যবসায়ী মিলন হোসেন রাতেই জানান, তার বাড়ি রাজশাহী শহরে। আড়ানীর ব্যবসায়ী শান্ত কয়েকদিন আগে তার নিকট থেকে এক ট্রাক জিরা কিনতে চান। এরপর দামদর অনুযায়ী এক ট্রাক জিরা নিয়ে গত বুধবার দুপুরে তিনি বাঘার আড়ানী বাজারে যান। শান্তজিরাগুলো বুঝে নিয়ে তাকে নগদ ২৫ লাখ টাকা দেন এবং বাকি ২৪ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ওই চেকের টাকা ব্যাংকে আড়ানী বাজারের ব্যাংক থেকে তুলে দেয়ার নাম করে মিলনকে সাথে নিয়ে হাঁটা ধরেন শান্তসহ কয়েকজন।

এরপর একটি গলির মধ্যে গিয়ে মিলনকে ছুরি ধরে নগদ দেয়া ২৫ লাখ টাকা এবং চেকটি কেড় নেন শান্ত ও তাদের লোকজন।

টাকা ও চেক কেড়ে নেয়ার পরে মিলন হোসেনকে চলে যেতে বলা হয় আড়ানী থেকে। কিন্তু তিনি চলে না গিয়ে টাকার দাবি করতে থাকেন এবং এটা নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে রাত ১০টার দিকে সমস্ত জিরাগুলো আটকে রাখেন শান্ত এবং তার মামা সুজাত আহমেদ তুফানহসহ তাদের লোকজন। পরে মিলন বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হককে জানালে তিনিও বিষয়টি নিয়ে গড়িমসি শুরু করেন। শেষে বাধ্য হয়ে মিলন রাতে বাঘা থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল করিম বলেন, এ ঘটনা একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সাথে তদন্ত গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X