সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি : ভিসা জটিলতায় দেশে ফেরা নিয়ে সংকট

নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১২:০২ পিএম
মেরিনার মোহাম্মদ জাহিদ হোসেন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি জাহাজে আটকে পড়েছেন ১৫ জন বাংলাদেশি নাবিকসহ মোট ২৫ জন ক্রু সদস্য। যুদ্ধাবস্থার ঝুঁকির পাশাপাশি এখন নতুন করে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে দুবাইয়ের ভিসা জটিলতা, যার কারণে চুক্তির মেয়াদ শেষ হলেও তারা দেশে ফিরতে পারছেন না।

ভিডিও বার্তায় বাংলাদেশি মেরিনার মোহাম্মদ জাহিদ হোসেন জানান, গত দুই মাস ধরে ওই অঞ্চলে ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। জাহাজে থাকা ২৫ জন ক্রুর মধ্যে রয়েছেন, বাংলাদেশি ১৫ জন, ফিলিপিনো ৮ জন, ভারতীয় ২ জন

তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তারা দায়িত্ব পালন করছেন, তবে মানসিক ও শারীরিকভাবে চরম চাপের মধ্যে রয়েছেন।

জাহিদ হোসেন জানান, অনেক নাবিকের জাহাজে চাকরির চুক্তির মেয়াদ (Contact Period) শেষ হয়ে গেলেও কোম্পানি তাদের দেশে পাঠাতে পারছে না। দুবাই হচ্ছে মেরিনারদের সাইন-অন (জাহাজে ওঠা) এবং সাইন-অফ (জাহাজ থেকে নামা) করার প্রধান কেন্দ্র। কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা থাকায় তারা জাহাজ ছাড়তে পারছেন না। উদ্বেগজনক বিষয় হলো, একই জাহাজে থাকা ভারত ও ফিলিপাইনের নাগরিকরা কোনো সমস্যা ছাড়াই সাইন-অন ও সাইন-অফ করতে পারছেন।

আটকে পড়া নাবিকদের পক্ষ থেকে তিনি বাংলাদেশ সরকারের কাছে জরুরি হস্তক্ষেপের অনুরোধ করিয়েছেন। জাহিদ হোসেন বলেন, আমাদের পরিবার-পরিজন আমাদের নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সরকারের কাছে অনুরোধ, এই ভিসা জটিলতা নিরসনে দ্রুত কাজ করুন, যাতে আমরা নিরাপদে দেশে ফিরতে পারি।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সি-ফেয়ারার্স ইউনিয়ন ব্যক্তিগতভাবে তাদের খোঁজখবর রাখছে। তবে এই সংকট সমাধানে এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি পর্যায় থেকে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ এখন সময়ের দাবি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X