সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সংসদ সদস্য’র ঘটনাস্থল পরিদর্শন:

মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৪২ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে  ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই,ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা। ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশা মিয়ার হাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ আগুন ধরে গিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আউয়াল মৃধার ইলেকট্রনিক্স দোকান, গোলক মন্ডলের ওষুধের দোকান, শেখর চন্দ্র হালদারের ওষুধের দোকান, জাকারিয়া মুন্সীর মুদি মনোহারি দোকান, সুমন শেখের গার্মেন্টস দোকান এবং চিত্ত দত্তের সিট কাপড় ও টেইলার্সসহ মোট ৬টি দোকান পুড়ে যায়।

মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনের লোকজন আগুন দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আউয়াল মৃধা জানান, তার দোকানে থাকা ৬৫টি মাইকের ইউনিট, ৪৫টি হর্ন, ৩৭টি মাইক সেটসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ী শেখর চন্দ্র হালদার বলেন, খবর পেয়ে এসে দেখেন দোকানগুলোতে আগুন জ্বলছে। তাদের ধারণা, আউয়াল মৃধার দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট বা ব্যাটারি চার্জ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, ক্ষতিগ্রস্তরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং পরীক্ষা শেষে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সহায়তার ব্যবস্থা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি ও নিশানবাড়িয়া ইউনিয়ন সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X