সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, জেল ও জরিমানা

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:২১ পিএম
অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জন; ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা । ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানটি উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হয়। এর মধ্যে ছিল রাজঘাট, মোয়াল্লেমতলা, বন্ধু কল্যাণের পেছনের বাইপাস, তালতলা রেলওয়ে এলাকা, শাহীমোড়, মডেল স্কুল ও হাইস্কুল সংলগ্ন বাইপাস, নওয়াপাড়া বাজার ওয়াকওয়ে, শিমুলতলী, নওয়াপাড়া পৌরসভার প্রথম ভবন এলাকা, বাঘাবাড়ি মোড়, স্টেশন সংলগ্ন বাইপাস, বৌ বাজার, ধোপাদী মোড় ও বেতার মোড়।

অভিযানে আটককৃতরা হলেন— সবুজ খান (২৮), পিতা: আসলাম খান, গ্রাম: কোটা; সখিনা বেগম (৫০), পিতা: মৃত সাহাবুদ্দিন শেখ, গ্রাম: গুয়াখোলা; সান্টু হাওলাদার (৩৭), পিতা: মৃত আব্দুল খালেক হাওলাদার, গ্রাম: স্টেশন বাজার; সাইফুল ইসলাম (৩০), পিতা: মৃত আব্দুল হান্নান, গ্রাম: নওয়াপাড়া কলোনী মাদ্রাসা; এবং রাসেল খা (২৫), পিতা: সোহেল খা, গ্রাম: গুয়াখোলা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন ও মদন মোহন সাহাসহ একটি মোবাইল টিম উপস্থিত ছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X