সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লালমনিরহাটে বর্ডারগার্ড স্কুলে দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
লালমনিরহাটে বর্ডারগার্ড স্কুলে দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিশুদের জন্য আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়তে দৃষ্টিনন্দন ক্লাসরুম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এ উদ্বোধন করেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

তিনি বলেন, প্লে গ্রুপ ও নার্সারিতে বয়সভিত্তিক বসার ব্যবস্থা করা হয়েছে, যেন কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে আসতে উৎসাহিত হয়। স্কুলে আসার যে ভীতি কাজ করে, তা যেন না থাকে, সে লক্ষ্যে কাজ করা হয়েছে। আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করবে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এদিকে শিক্ষার পাশাপাশি ব্যতিক্রমধর্মী একটি ক্যান্টিনও স্থাপন করেছে স্কুল কর্তৃপক্ষ। যেখানে কোমলমতি শিশুদের খাবার সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের ছোটোবেলা থেকেই সঠিক ও পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করতেই এ উদ্যোগ।

এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকার ও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X