সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:০৪ পিএম
বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে মেইন পিলার ৮৪১/৮এস এর ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভারতীয় ড্রোন যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বাংলাদেশের ভুট্টা ক্ষেতে পড়ে যায়। ফলে, ভারতীয় বিএসএফ ড্রোন উদ্ধারে ওই সীমান্তে টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে মগলিবাড়ী সীমান্তে ড্রোন দিয়ে ভিডিও করার সময় এ ধরনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১-বিজিবি) এর অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস হতে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহল দলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভুট্টা ক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। পরবর্তীতে ওই ব্যক্তি বিজিবিকে খবর দিলে ঘটনাস্থলে বিজিবি গিয়ে ড্রোনটি উদ্ধার করে।

সীমান্তে থাকা স্থানীয়রা বলেন, সাড়ে বারোটার দিকে সীমান্ত পিলার ৮৪১/৮এস এর বাংলাদেশের অভ্যন্তরে একটি ড্রোন ভুট্টা ক্ষেতে আছরে পড়লে হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোনটি খোঁজার চেষ্টা করে। ড্রোন যে বাংলাদেশের অভ্যন্তরে আছে সেটা তারা অস্বীকার করে টহল জোরদার করে ড্রোনটি উদ্ধারের চেষ্টা করে।

এ বিষয়ে বিজিবি জানায়, মগলিবাড়ী সীমান্তে থাকা ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X