সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৪:০৮ পিএম
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ৮ জন শিশু ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ নিয়ে শিশু বিভাগে ভর্তি হয়েছে ৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন শিশু। বর্তমানে রামেক হাসপাতালের শিশু বিভাগে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১১২ জন শিশু।

ডা. শঙ্কর কে বিশ্বাস আরও জানান, এ পর্যন্ত হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে মোট ভর্তি হয়েছে ৯২৬ জন শিশু। এর মধ্যে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের। হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি বলে তিনি মনে করেন

গত এক সপ্তাহ ধরে হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে একজন শিশুরও মৃত্যু হয়নি তবে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু রামেকে ভর্তি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X