মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭১ বছর পর সঠিক ইতিহাস উন্মোচিত

জমিদার বাড়ির আসল মালিক জমিদার রামগোপাল চাকী

অরুন শীল, পাবনা থেকে
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:৪১ এএম
জমিদার বাড়ির আসল মালিক জমিদার রামগোপাল চাকী

৭১ বছর পর সঠিক ইতিহাস উন্মোচিত হলো বাংলাদেশের পাবনা শহরের সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি সংলগ্ন জমিদার বাড়ির আসল মালিক জমিদার রামগোপাল চাকী। নীলাদ্রি চাকী,দীর্ঘ ৫৫ বছর ভারত উপমহাদেশের বাইরে। এঞ্জিনেররিং কাজের পাশাপাশি আমি দুই দশক ধরে University of Toronto'র Bengal Studies' এর Secretary ছিলেন । রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় নিয়ে কানাডা সরকারে আনুকূল্যে প্রকাশিত Rabindranath Tagore’s Heritage in Canada'র তিনি অন্যতম সম্পাদক। বঙ্গ ভিটা'র লেখায় পাবনা শহরের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি সংলগ্ন এই জমিদার বাড়ির সর্বজনগ্রাহ্য আসল ইতিহাসটি একটু ভিন্ন ধরণের। ১৮৫০ সাল বা তার কাছাকাছি সময় চলন বিলের এক তৃতীয়াংশ এবং আশেপাশে জমি নিয়ে এক বিশাল বড় জমিদারি ছিল। এই জমিদারদের বলা হতো লেঠেল জমিদার। সেই জমিদারির তৎকালীন মালিক ছিলেন হারাধন চাকী । তাঁর পুত্র রামগোপাল চাকী খুব মেধাবী ছিলেন।এন্ট্রান্স বা স্কুল লিভিং পরীক্ষায় উনি প্রথম হন। স্কলারশিপ পান। এতে তাঁর জমিদার পিতৃদেব খুব খুশি হয়ে ৫০ টি মোহর দিয়ে বলেন, “ তুমি বংশের মুখ উজ্জ্বল করেছো। তাই তোমাকে পঞ্চাশটি মোহর দিলাম। লক্ষী স্বরস্বতী তো এক সাথে থাকতে পারে না। তাই তুমি আর পড়াশোনা করো না। তুমি জমিদারির কাজে যোগ দাও। “ উনি পড়ার জন্যে কলকাতায় থাকাকালীন দেশি এবং বিদেশি বই পড়েছেন। Thomas Paine'এর ' সেই বিখ্যাত বই Age of Reason 'ওনার কন্ঠস্থ। … স্কলারশিপের ওপর নির্ভর করে উনি বাড়ি ছেড়ে পালালেন। পরে আইন নিয়ে পড়েছেন কলকাতায়। অবশেষে উনি সরকারি কাজে যোগ দিয়ে অসম 'এর Deputy Commissioner হয়েছিলেন। সব শেষে আলিপুর কোর্ট'এ সাব জজ হিসেবে যোগ দেন। কয়েক বছর পর উনি judge হন। সুবিচারের জন্যে উনি রায়বাহাদুর খেতাব পান। উনি কোনো দিন নিজের বিচারের সাথে কোনো আপোষ করেন নি। ওনার ছেলেমেয়েরাও খুব প্রতিষ্ঠা পেয়েছিলেন।মেয়ে সেকালের নামি কবি ছিলেন কুসুম কুমারী রায়। কিন্তু মাত্র ২৩ বছর বয়েসে মারা যান । ওনার সমস্ত প্রকাশিত কবিতা নিয়ে ১৮০ পাতার সংকলন প্রকাশিত হয় ১৯০৪ সালে । নাম মর্মচ্ছাস। ওনার এক জামাই পরে ওড়িশার ঢেনকালনের দেওয়ান হয়েছিলেন ।ছেলেরা ডেপুটি মাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটের , রেজিস্ট্রার অফ ল্যান্ড ইত্যাদি। পাবনার এই বাড়ির প্রতিষ্ঠাতা রামগোপাল চাকী। কিন্তু নিজে দেখে যেতে পারেন নি। ১৯০০ সালে মৃত্যুর দু বছর পরে ওই বাড়িতে গৃহ প্রবেশ হয়েছিল । ১৯৫০ সাল নাগাদ বাড়িটা ফাঁকা হয়ে যায় । পাবনার এই চাকী বাড়ির নিকটতম প্রতিবেশী এবং সুচিত্রা সেনের সহপাঠী অধ্যাপিকা ফুলরানী কাঞ্জিলাম " আমার বাল্যবন্ধু মহানায়িকা সুচিত্রা সেন " নামে বই লেখেন সেই বই থেকে ওই চাকী বাড়ির একটি ছবি দিলাম।সেই ছবির নিচে বিবরণটি পড়তে অনুরোধ করি । ঋত্বিক ঘটকের স্ত্রী ১৯৮৮ সালে পাবনায় গিয়েছিলেন। ওনার স্ত্রী সুরমা ঘটক যখন জানতে পারেন ওই চাকী বাড়ির কথা তখন উনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে এনে ছিলেন। সেই ছবিটি দিলাম । কবি ভাতৃদ্বয় জিয়া এবং দায়ূদ হায়দার ওই বাড়ির পাশেই থাকতেন। জিয়া হায়দার টরন্টো এসেছিলেন। আমাদের দেখা হয়। উনি ওনার দুটো কবিতার বই দিয়েছিলেন। .. লিখেছিলেন পাবনার স্মৃতি কাতরতায়। পাবনার ওই চাকীবাড়িতে নিয়মিত আড্ডা দিতেন জিয়া হায়দার । দায়ূদ হায়দারের কবিতা ৭১ এর মুক্তিযুদ্ধে টরন্টো প্রবাসী বাঙালিদের সংগ্রামে আমাদের উদ্বুদ্ধ করে । আমার দিদির বন্ধু পাবনার মেয়ে শ্রদ্ধেয়া অগ্রজা হামিদ খানম পাবনা গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে পাস করে কলকাতার বেথুনে কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করেন। তারপর কিছুদিন ব্রেবোর্ন কলেজে অধ্যাপনা শেষে শিক্ষা বৃত্তি নিয়ে লন্ডন ইউনিভার্সিটি। ঢাকায় ফিরে গিয়ে Home Economics কলেজের প্রতিষ্ঠাতা – অধ্যক্ষা ছিলেন সারা জীবন । উনি জীবন সায়াহ্নে নিজের স্মৃতি নিয়ে বই লেখেন। ' ঝরা বকুলের গন্ধ '। আমার এক economist বন্ধু ঢাকায় যান World Bank'এর কাজে । চাকীবাড়ির এক কনিষ্ঠতম সদস্য টরন্টো তে আছে শুনে আমার সেই দিদি তার সেই বই পাঠিয়ে আমাকে ধন্য করেছিলেন । সেই বইতে উনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন পাবনার চাকী বাড়ী । পাবনার পুরোনো কালের বাসিন্দারা একই কথা বলবেন। আরেকটি কথা বলি। এই বাড়ির মেয়ে পাবনা গার্লস স্কুলে পড়া মঞ্জুশ্রী চাকী সরকার শিল্পসংগীতে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত নৃত্য শিল্পী ছিলেন। ঢাকা টেলিভিশনের ওনার প্রতিষ্ঠিত Dancers's Guild অনুষ্ঠান করেছে। এই বাড়িতে পূর্ণিমা সন্মিলনীতে ছোটদের নাটক ' কেশবতী রাজকন্যা ' তে মঞ্জুশ্রী ছিলেন রাজপুত্র , রাজকন্যা ছিলেন সুচিত্রা সেন। ( স্কুলে কৃষ্ণা, ডাকনাম রমা । রায়বাহাদুর রামগোপাল চাকী এই বাড়ির প্রতিষ্ঠাতা । পলাশীর যুদ্ধে ওনার কোনো পূর্বপুরুষ ইংরেজদের পক্ষ নেন নি। তিনি নিজে বাংলার Renaissance''এর ধারক ও বাহক। প্রসঙ্গত ওই বাড়িতেই আমার জন্ম । তবে একটি কথা। ২০০০ সালের কিছু আগে চাকীবাড়ির সদস্য সেজে কিছু দুষ্কৃতী ওই বাড়ি বিক্রি করেছে। সেই বিষয় সরকারি সূত্রে খোঁজখবর চলছে। তার সাথে এই ঘটনার যোগাযোগ আছে কিনা জানি না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

আদিতমারীতে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

X