সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ জন গ্রেপ্তার

কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:১৫ পিএম
প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করেছেন সংঘবদ্ধ একটি চক্র। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছেন।

রবিবার (৩ মে) দিবাগত রাত ১২টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের মেহেদী হাসান তারেক (২৪), একই গ্রামের মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।

জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলা সদরের বাসিন্দা দম্পতি রবিবার রাত ৯টায় ব্যাটারি চালিত একটি অটোরিক্সা যোগে চান্দিনার মাদারপুর গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। রাত অনুমান ১০টায় অটোরিক্সাটি মাদারপুর গ্রামের পাশ্ববর্তী কামাখোলা গ্রামে আসার পর ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা অটোরিক্সাটি ফেলে রওনা দেন। এসময় মোটরসাইকেল যোগ তিনজন যুবক এসে তাদের পথরোধ করেন।

ভূক্তভোগীর স্বামী জানান- মোটরসাইকেল যোগে তারা তিনজন এসেই আমাদের সাথে খারাপ আচরণ শুরু করেন।

তারা ফোন করে আরো দু্ই জনকে আনেন। তাদের মধ্যে কয়েকজন আমার স্ত্রীকে জোরপূর্বক টেনে হেঁচড়ে মাঠের একটি ভূট্টাক্ষেতে নিয়ে যান। একজন আমাকে আরো দূরে নিয়ে রাতের অন্ধকারে ছেড়ে দেয়। এসময় আমি পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে উদ্ধার করেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান জানান, সংঘবদ্ধ ওই চক্রের সাথে পাঁচজন জড়িত। তাদের মধ্যে দুই জন সরাসরি ধর্ষণে জড়িত, বাকিরাও অপেক্ষমান ছিল। পুলিশ ঘটনাস্থলে গেলে বাকিরা সুযোগ পায়নি। ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ভূক্তভোগী নারীর ডাক্তারী পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X