সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে হামের প্রাদুর্ভাব, একদিনে ভর্তি ৩৯ শিশু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজন উপজেলার এবং বাকি ৩৭ জন নগরীর বাসিন্দা। রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।

এদিন চিকিৎসা শেষে নগরীর ৫২ জন এবং উপজেলার দুইজনসহ মোট ৫৪ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জন।

তবে ঢাকায় পরীক্ষার রিপোর্ট না আসায় নতুন করে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত চট্টগ্রাম নগরী ও উপজেলায় মোট ৯০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৬২ জন এবং উপজেলায় ২৮ জন।

নতুন করে ৩৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরি-তে। এ নিয়ে মোট ৭৩১ জনের নমুনা পাঠানো হয়েছে, যার মধ্যে নগরীর ৫৯৫ জন এবং উপজেলার ১৩৬ জন।

এর আগে শনিবার হামের উপসর্গ নিয়ে নগরীর ২৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, নতুন ভর্তি হওয়া শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, এ পর্যন্ত নগরী ও উপজেলায় মোট ৬৪৩ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X