সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মসজিদে নামাজ চলাকালে মুসল্লিকে কলম দিয়ে হত্যা, অভিযুক্ত আটক

মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০১:৩৫ পিএম
মসজিদে নামাজ চলাকালে মুসল্লিকে কলম দিয়ে হত্যা, অভিযুক্ত আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এক মুসল্লিকে বলপয়েন্ট কলম দিয়ে আঘাত করে হত্যা করার ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের লইয়ারকুল জামে মসজিদে এ নৃশংস ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত হাফিজ উল্লা (৮০) দীর্ঘদিন ধরে এলাকায় টং দোকান পরিচালনা করতেন। একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়া (৩২) প্রায়ই তার দোকান থেকে বাকি নিয়ে পণ্য নেওয়ার চেষ্টা করতেন।

এ নিয়ে উভয়ের মধ্যে শনিবার (২ মে) কথাকাটাকাটি হয়। রোববার সময় ফজরের নামাজ আদায় করতে প্রতিদিনের মতো লইয়ারকুল জামে মসজিদে যান হাফিজ উল্লা। ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আযান দেন। হাফিজ উল্লাসহ দুইজন নামাযে দাঁড়িয়ে এক রাকাত নামাজ শেষে দ্বিতীয় রাকাতের রুকুতে যান।

এ সময় জসিম মিয়া পেছন থেকে হাফিজ উল্লাকে বলপয়েন্ট কলম দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে মসজিদের ভিতরেই তিনি লুটিয়ে পড়েন। সাথে থাকা অন্য মুসল্লির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে জসিম মিয়াকে আটক করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অভিযুক্ত জসিমকে আটক করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X