সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুঁটি সরাতে বলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:১৮ পিএম
আহত বিএনপি নেতা ইকবাল হোসেন। ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে দোকানের খুঁটি সরিয়ে নিতে বলাকে কেন্দ্র করে ইকবাল হোসেন নামে বিএনপির এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সান্তাহার রেলওয়ে সুইচকেবিনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইকবাল হোসেন সান্তাহার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি এবং স্থানীয় মাইক্রোস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সান্তাহার রেলগেট থেকে স্টেশনে যাওয়ার সড়কের পাশে রেলওয়ে সুইচকেবিন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার আগমন উপলক্ষে তারা দোকানগুলো সরিয়ে নিলেও পরে আবার বসান।

শনিবার সকালে এক দোকানির ছেলে আগের তুলনায় কিছুটা সামনে খুঁটি পুঁতে দোকান বসানোর চেষ্টা করেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটতে পারে ভেবে জিআরপি থানা থেকে তাকে নিষেধ করা হয়। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে কাজ চালিয়ে গেলে বিএনপি নেতা ইকবাল হোসেন তাকে খুঁটিটি সরিয়ে নিতে বলেন।

এতে ক্ষিপ্ত হয়ে ওই দোকানির ছেলে এবং তার সহযোগীরা ইকবাল হোসেনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ২০ থেকে ২৫ জন যুবক সেখানে জড়ো হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইকবাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, চলাচলের রাস্তায় অবৈধ দোকান থাকায় ট্রেনযাত্রীদের ভোগান্তি হচ্ছিল। ঘটনার পর রেলওয়ে থানা, আইডব্লিউ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে চলাচলের রাস্তায় থাকা অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

X