শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা : শর্টগান ছিনতাই, পরে অস্ত্র উদ্ধার

ঢাকা অফিস
প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:০৬ পিএম
নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা : শর্টগান ছিনতাই, পরে অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী নিয়মিত টহল চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় পুলিশের একটি শর্টগান ছিনতাই হলেও পরবর্তীতে সেটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রুস্তমপুর চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিয়মিত মাদকবিরোধী টহল চলাকালে হঠাৎ করে ৫ থেকে ৬ জনের একটি ছিনতাইকারী দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা পুলিশের সদস্যদের মারধর করে একটি শর্টগান ছিনতাই করে পালিয়ে যায়।

হামলায় একজন পুলিশ সদস্য আহত হন। পরে তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘রাতে পুলিশের নিয়মিত টহল চলাকালে ছিনতাইকারীরা হামলা চালিয়ে অস্ত্রটি নিয়ে যায়। তবে পরে ঘটনাস্থলেই অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে যায় তারা। আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘ছিনতাই হওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে চলতি বছরের মার্চ মাসের ৯ তারিখে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে পুলিশের একজন এএসআইয়ের সরকারি পিস্তল লুটের ঘটনা ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, কয়েক জেলায় বন্যার শঙ্কা

মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের

ইরানে হামলা হলে মার্কিন সহায়তাকারীদেরও টার্গেট করার হুঁশিয়ারি তেহরানের

লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কারে হুথিদের হামলা

মহেশপুরে হ্যানিট্যাপ করে চাঁদা আদায় মূলহোতাসহ গ্রেফতার-২

কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ব্যবসায়ীকে জরিমানা; ১৫০ কেজি মাছ ধ্বংস

জোটের সমীকরণে ফের কি সরে দাঁড়াবেন রহমতুল্লাহ?

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা, অপরাধ দমনে জিরো টলারেন্সের আহ্বান

মোরেলগঞ্জে খাল খনন প্রকল্প শেষে ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

নৈগাং বাজারে যৌথ অভিযানে ২৯ পিস ইয়াবাসহ আটক ১, থানায় মামলা

গাজী নজরুল পদ হারালে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

যশোরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীকে  হুমকির প্রতিবাদে মানববন্ধন  

আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো, চরম ভোগান্তিতে যাত্রীরা

চুয়াডাঙ্গায় বাস উল্টে নারী-শিশুসহ আহত ২৩

বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

কেশবপুরে নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

X